দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
দাউদকান্দিতে বাড়ছে হাইব্রিড বোরো ধান চাষ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর দাউদকান্দিতে মোট ৭ হাজার ২৩৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৩০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে হাইব্রিড ধান। গত বছর হাইব্রিড ধানের চাষ হয়েছিল মাত্র তিন হেক্টর জমিতে। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার জামান বলেন, গত বছর হাইব্রিড ধানের ফলন ভালো হওয়ায় এবার কৃষকরা হাইব্রিড ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষকদের চারা রোপণ করে যথাযথ পরিচর্যা ও সেচ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
