ফ্লোরিডায় ব্যাংকে বন্দুকধারীর হামলায় নিহত ৫

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১১:১৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিব্রিং শহরের সানট্রাস্ট ব্যাংকে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। হত্যাকারী নিজেই পুলিশকে ফোন করে বলেন, ‘‘আমি পাঁচ জনকে গুলি করেছি।’’ ফ্লোরিডা পুলিশ এ খবর নিশ্চিত করেছে।

 

বিবিসির খবরে বলা হয়, ২১ বছর বয়সী জেফেন ব্যাংকে প্রবেশ করে ব্যারিকেড গড়ে তুলে লোকজনকে মেঝোতে শুয়ে পড়তে বাধ্য করেন। তারপর গুলি করে পাঁচজনকে হত্যা করে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আত্মসমর্পন করেন এই বন্দুকধারী। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

 

স্থানীয় সময় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা ব্যাংকের কর্মী না ভোক্তা তা এখনো নিশ্চিত করা হয়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জানিয়েছেন, বন্দুকধারী একাই এ হামলা করেছে। তাকে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।

 

ইত্তেফাক/এএম