দারুস সালামে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন গ্রেফতার ৩

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

বিশেষ প্রতিনিধি

দারুস সালাম এলাকায় আক্তার হোসেন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম। শুক্রবার রাতে ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হলো-মো. আ. বাকের খান, মো. আ. রব ও মো. আবুল হাসেম। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

গত ১৭ ফেব্রুয়ারি দারুস সালাম থানার ভিকটিম মো. আক্তার হোসেনের ভাড়া বাসার কক্ষে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রবেশ করে হাত-পা বেঁধে গলা, মুখমণ্ডল ও মাথায় গুরুতর আঘাতে হত্যা করে। এরপর রুমের দরজা বাহির থেকে লাগিয়ে সু-কৌশলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উক্ত ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা রুজু হয়।