বিশেষ প্রতিনিধি
র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ঢাকাসহ দেশের কোথাও কোনো নাশকতার আশঙ্কা নেই। গতকাল দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন তিনি। র্যাব ডিজি বলেন, নাশকতার আশঙ্কা না থাকলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে ঢাকা ও বিভাগীয় শহর এবং জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে বিশৃঙ্খলা ও অপতত্পতা এড়াতে ছদ্মবেশে ও সাদা পোশাকে র্যাব সদস্যদের নজরদারি থাকবে। সেই সঙ্গে যে কোনো অবস্থায় জরুরি মুভমেন্টের জন্য প্রস্তুত রয়েছে হেলিকপ্টার। শহিদ মিনার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
