শাবি সংবাদদাতা
হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ায় ভিসি ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিকাল থেকে এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
হল বন্ধ রেখে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করতে যাচ্ছে শাবি প্রশাসন। ফলে হলের বাইরে থেকে পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীরা বিভিন্ন রকম ভোগান্তির শিকার হওয়ায় একপর্যায়ে তারা হল খোলার দাবিতে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। এর আগে হল বন্ধ রেখে গত ১৭ জানুয়ারি হতে মাস্টার্স ও অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের প্রথম ধাপের পরীক্ষা নেয় শাবি প্রশাসন। যেখানে প্রথম ধাপের পরীক্ষায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
