কক্সবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১২:০৮

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হেলাল উদ্দিন (৩০) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের শামলাপুর ঢালায় এ ঘটনা ঘটে।

 

পুলিশের দাবি নিহত যুবক এলাকার শীর্ষ ডাকাত। এ ঘটনায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। হেলাল উদ্দিন উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের হংসু মিয়াজিপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। 

আরো পড়ুন : শার্টডাউনে কর্মী হারাচ্ছে এফবিএআই

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে শামলাপুর ঢালায় অভিযানে যায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হেলালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।’

 

ইত্তেফাক/ইউবি