গোদাগাড়ীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১২:৪৬

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

 

বৃহস্পতিবার ভোরে চর আষাড়িয়াদহের সাহেবনগর এলাকার ১ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর তার সহযোগীরা জামাল উদ্দিনের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

আরো পড়ুন : কক্সবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত

রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহত জামাল চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। 

 

ইত্তেফাক/ইউবি