মেহেরপুরে আলুর দামে বিপাকে চাষি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে এবার আলুর ভালো ফলন হয়েছে। তবে দাম কম থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার প্রায় ৬৩০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৫০ হেক্টর বেশি। আলুচাষি আশরাফুল আলম রবি বলেন, ‘আলুর ন্যায্য দাম না পেয়ে লোকসানে পড়তে হচ্ছে। এছাড়া কোল্ড স্টোরেজে জায়গা পাব কি না—এ নিয়ে শঙ্কায় আছি।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ বলেন, সংরক্ষণের আরো সুব্যবস্থা থাকলে অন্য সিজনে লাভজনক দামে আলু বিক্রি করতে পারতেন চাষিরা।