বগুড়ায় জাল নোটসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৬

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

র্যাব-১২ বগুড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৩ লাখ টাকার জাল নোটসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যায় শেরপুরের ঝাঁজর উত্তর পাড়া থেকে আসামি আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শেরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।  শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ঘোড়দৌড় গ্রামে রশিদুল ইসলাম হত্যা মামলার আসামি আফজাল হোসেন। অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, আফজাল হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে রবিবার তাকে আদালতে হাজির করা হয়েছে।