টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে বন বিভাগের অভিযানে সাতটি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করা হয়েছে। শনিবার পাহাড় এবং বন কেটে মাটি পাচার এবং ঐ মাটি দিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর এবং রাস্তা নির্মাণ করার সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। টেকনাফ রেঞ্জের ঝিমংখালী বন বিট এলাকাস্থ মিনাবাজারে এ অভিযান চালিয়েছে বন বিভাগ। টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, অনুমতি ছাড়া সংরক্ষিত বনে এভাবে গৃহ নির্মাণ অন্যায় এবং আইন বহির্ভূত। তিনি এ ঘটনায় পিআইওসহ জড়িত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করছেন।
