বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উদ্যোগে এবং মেটলাইফের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ক্যাপিটালাইজার ২০২১ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক বিনিয়োগের বাস্তবসম্মত কলাকৌশল ও নিরীক্ষণ সম্পর্কে আরো দক্ষ করে তোলা। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার; বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান, বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর এম আবুল কাশেম মজুমদার, ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মোয়াজ্জেম হোসেন এবং মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার আলা আহমদ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। —প্রেস বিজ্ঞপ্তি
