স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ব্র্যাক লানিং সেন্টারে শনিবার ড্যানিয়েল অ্যাগ্রোক্যামিক্যালসের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক এই সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ড্যানিয়েল অ্যাগ্রোক্যামিক্যালসের তিন শতাধিক পরিবেশক, বিক্রয় প্রতিনিধিসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল হামিদ। কোম্পানির পরিচালক (অপারেশন) আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোম্পানির পরিচালক আব্দুল হালিম, সেলস ম্যানেজার তাইজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা পরিবেশকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি চলতি বছরের জন্য ৫০ কোটি টাকা ব্যবসা পরিকল্পনা কথা ঘোষণা করেন।
