ময়মনসিংহ হালুয়াঘাটে নিখোঁজের ৪ মাস পর ৩ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ধারা বাজার থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
মার্জিয়া ৮ম শ্রেণির শিক্ষার্থী, দ্বিন ইসলাম ও পলাশী ৫ম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি উপজেলার ধুরাইল ইউনিয়নে পশ্চিম রামনগর ঘোনাপাড়া গ্রামে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, গত ১৫ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর থানায় মার্জিয়ার বাবা মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি করেন। এ নিয়ে পুলিশ আইনি প্রক্রিয়া চালিয়ে বুধবার রাতে উপজেলার ধারা বাজার থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরো পড়ুন: জেনে নিন আপনার হ্যান্ডসেট বৈধ কি না
মার্জিয়ার বরাদ দিয়ে ওসি আরো জানান, তারা তিনজন পরামর্শক্রমে পালিয়ে গিয়ে ঢাকা আশুলিয়া একটি গার্মেন্টসে চাকরি নেয়। বুধবার রাতে গ্রামের বাড়িতে আসলে পুলিশ তাদের আটক করে। বৃহস্পতিবার সকালে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
