কুলিয়ারচরে সবজি দিয়ে শহিদ মিনার তৈরি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪২

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে কুলিয়ারচরে সবজি দিয়ে শহিদ মিনার তৈরি করলেন মো. রোমান আলী শাহ নামে এক কৃষক। শহিদ মিনারের পাশাপাশি তিনি সবজি দিয়ে লিখেছেন, ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা, অমর ২১’। ঘটনা উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের। এর আগেও তিনি একই স্থানে সবজি দিয়ে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও নৌকা তৈরি করে আলোচনায় এসেছিলেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত্ ফেরদৌসী জানান, সবজি দিয়ে শহিদ মিনার তৈরি করে দেশাত্মবোধের পরিচয় দিয়েছেন এ কৃষক।