রাণীনগরে গাছে গাছে শজনের ফুল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৩

রাণীনগর উপজেলার বাড়ির আনাচে-কানাচে ও রাস্তার পাশে থাকা শজনের গাছগুলোতে ফুটে আছে থোকায় থোকায় সাদা ফুল। এ সময় শজনেগাছের পাতা ঝরে পড়ে। ফলে পাতাশূন্য ডালে থাকা সাদা ফুল সহজেই আকৃষ্ট করে সবাইকে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে ৫ হাজার হেক্টর জমিতে প্রায় ২০ হাজার শজনেগাছ রয়েছে। এছাড়া প্রতি বাড়িতে কমপক্ষে তিন/চারটি গাছ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম জানান, এ বছর শজনেগাছে ব্যাপক ফুল ধরেছে। বড় ধরনের দুর্যোগ না হলে এবার সজিনার বাম্পার ফলন হবে।