স্বরূপকাঠিতে সঞ্জয় হালদার নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার আদমকাঠি গ্রামের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সঞ্জয় হালদার ঐ গ্রামের মৃত নিরঞ্জন হালদারের ছেলে। ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, নিহত যুবক মৃগি রোগী ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
