মান্দায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯

মান্দায় জমি সংক্রান্ত বিরোধে এক মত্স্য চাষির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে মান্দার ভারশোঁ ইউপির ছুটিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একাধিক ব্যক্তির যৌথ মালিকানাধীন একটি পুকুর লিজ নিয়ে বেশ কিছু দিন থেকে মাছ চাষ করে আসছিলেন আব্দুর রাজ্জাক। রবিবার গভীর রাতে ঐ পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন তার এ ক্ষতিসাধন করেছে। এ ব্যাপারে মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, বিষয়টি অবগত নয়। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।