পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় চার ত্রাণকর্মী নিহত হয়েছে। গতকাল উত্তর ওয়াজিরিস্তানের মিরালি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রধান শফিউল্লাহ গান্দাপুর জানান, হামলা থেকে একজন বেঁচে গেছে। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। এসব ত্রাণকর্মী নারীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছিলেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। -ডন
