রাজধানীতে আইটি প্রতিষ্ঠানে হামলা, মামলা না নেওয়ার অভিযোগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

আইটি এবং সরবরাহকারী প্রতিষ্ঠান সানি এন্ড ব্রাদার্সে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত ৫ জানুয়ারি রাজধানীর মিরপুরে এ ঘটনা ঘটে। 

প্রতিষ্ঠানটি অভিযোগ করে জানায়, হামলার পর তাদের ৩টি ল্যাপটপ, ২টি মোবাইল, একটি মানিব্যাগ ও নগদ অর্থ নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট ঘটনার ভিডিও চিত্র রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

সানি এন্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী মো. মেহেদি হোসেন সানি অভিযোগ করে বলেন, হামলার বিষয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করতে গেলে তিনি মামলা করতে পারেননি। তবে ঢাকা ক্যান্টনমেন্ট থানা কেন মামলা নেয়নি তা জানা সম্ভব হয়নি।

ইত্তেফাক/জেডএইচ