ভালো থাকতে নিজেকে ভালোবাসুন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৪

এই বিশ্বজগতে আমি, আমরা কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত যে নিজের দিকে আর নজর দেওয়ার প্রয়োজনই বোধ করি না। বিভিন্ন রকম শারীরিক, মানসিক অসুবিধা চলতে থাকলেও এড়িয়ে যাই দিনের পর দিন; কিন্তু শরীর এবং মনের জন্য বস্তুত এই নিজেকে বোঝা এবং জানাটা খুবই জরুরি। সেইসঙ্গে  আত্মতৃপ্তি বলেও একটা কথা রয়েছে। নিজের ব্যক্তিসত্তাকে সর্বদা ছোট করে অন্যের দিকটাই বড় করে দেখি আমরা, যেটা নিতান্তই ভুল একটা চিন্তা। নিজের কাছে যদি নিজেকে স্বয়ংসম্পন্ন মনে না হয়, তবে অন্য জায়গায় তা তুচ্ছতাচ্ছিল্যতেই ভরপুর থাকবে। নিজেকে এড়িয়ে গেলে অজান্তেই নিজের মন খারাপ হবে, আপনি তা টেরও পাবেন না। তবে হ্যাঁ, কখনোই নিজের সঙ্গে প্রতিযোগিতা করবেন না। এতে নিজের ওপরই অবিশ্বাস জন্মাবে। ভালো থাকা এবং বাকিদের ভালো রাখার ক্ষেত্রে ব্যক্তিস্বতন্ত্রতা খুবই জরুরি। নিজেকে ভালো না রাখলে কিন্তু ডিপ্রেশন বাড়বে, বাড়বে হতাশা; মনে হবে চারপাশের সবাই বুঝি খারাপ। এতে স্লায়ুতন্ত্রের ওপর চাপ পড়বে। সবকিছু এলোমেলো মনে হবে। তাই সাবলীলভাবে বেঁচে থাকার তাগিদে নিজের কাজকে আপন করে নিন, নিজের বিবেককে প্রাধান্য দিন, অবসর সময়টাকে উপভোগ করুন, ডিপ্রেশনকে বিদায় জানান; দেখবেন জীবন সুন্দর।

দেলোয়ার হোসেন রনি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ