৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আলাউদ্দিন আলী

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

বিনোদন রিপোর্ট

 

দেশের গুণী সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীকে মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি করানো হয়। অনেক দিন ধরেই তিনি ফুসফুস ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন। আলাউদ্দিন আলীকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্লাড প্রেসার আরো কমলে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হবে। ৭২ ঘণ্টা পার হলে তার শারীরিক অবস্থা কেমন সেটা বলা যাবে।