বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাকেরগঞ্জে মঙ্গলবার বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল এবং ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৬২ ইস্ট বেঙ্গল ও জেলা প্রশাসন বরিশালের সার্বিক ব্যবস্থাপনায় বাকেগঞ্জ উপজেলার অধীনস্ত স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন ক্রীড়া সংস্থা ও বেসামরিক প্রতিষ্ঠান এবং আগ্রহী ব্যক্তিবর্গের সমন্বয়ে এ ম্যারাথন হয়। ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাত এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তরিকুল ইসলাম ম্যারাথন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
