সিরাজগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। মাহিম নামে ঐ শিশুর বয়স ২৩ দিন। মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশুটি উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলামের ছেলে।

শিশুর মা শারমিন জানান, ছয় দিন আগে হাসপাতালে ভর্তি হই। দুপুরে কাপড় ধোওয়ার জন্য বাইরে যাই। পরে এসে দেখি আমার ছেলে মাহিম নেই। অনেক খোঁজাখুঁজির পরও শিশুকে পাওয়া যায়নি। এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনে পুলিশকে অবগত করেছি। এছাড়া হাসপাতালের সিসি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, চুরি হওয়া শিশুটি উদ্ধারে জোর চেষ্টা চলছে।