সেনবাগে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাদেকপুর গ্রামের ওয়ালী ভূঁইয়া বাড়িতে মঙ্গলবার তাহমিনা আক্তার প্রকাশ মিনা নামের (৫৫) এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী আবদুর রব প্রকাশ বাবুলকে ধারালো একটি ছোরাসহ আটক করেছে পুলিশ।

থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, মিনাকে গলা কেটে হত্যার পর তাকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাবুলকে আটক করে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।