ময়মনসিংহে সিভিল সার্জনের প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪

ময়মনসিংহ প্রতিনিধি

চাঁদাবাজিসহ নানা অনিয়ম, দুর্নীতি ও সহকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলমের অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সচেতন ময়মনসিংহবাসী। সোমবার ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সিভিল সার্জনকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ডাকা হবে। আন্দোলনকারীরা পরে ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।