চাঁপাইনবাবগঞ্জে পেট্রোলবোমায় ট্রাকচালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৯:৫৬

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পেট্রোলবোমায় ট্রাকচালক সিপন হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। অপর এক আসামি পলাতক। দণ্ডিতরা হলেন, তোফায়েল, ফেরদৌস, মামুন, আবু বক্কর ও সায়েম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ৩ মার্চ ভোর রাতে কলাবাড়ি বাজারে পেট্রোলবোমা হামলা চালিয়ে কার্ভাডভ্যান জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক সিপন আগুনে পুড়ে মারা যান। নিহত শিপন ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল মান্নানের ছেলে।

পরদিন সিপনের ভাই মান্নান অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৫৪ জনকে আসামি করে আদালতে প্রতিবেদন জমা দেন। তথ্য-উপাত্ত ও স্বাক্ষ্য শেষে বিচারক ৫ জনকে যাবজ্জীবন ও অন্যদের বেকসুর খালাস প্রদান করেন।

আরও পড়ুনঃ নওগাঁর মান্দার উদ্ধারকৃত নীলগাই এখন রাজশাহীতে

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক জানান, ‘২০১৫ সালে বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালীন কানসাটে একটি ক্যাভার্ডভ্যানের ওপর দুইটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানের চালক শিপন পুড়ে মারা যান। এছাড়া হেলপার মারাত্মকভাবে জখম হন। পরে নিহতের ভাই হাসান মামলা করেন।’

ইত্তেফাক/নূহু