রাজনৈতিক সমালোচনার মুখে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
