রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮

স্টাফ রিপোর্টার, রাজশাহী

৬ বছর পর রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কমিটির নাম ঘোষণা করা হয়নি। কেন্দ্র থেকে মহানগর ছাত্রলীগের কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।