ছাতকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫০

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে মঙ্গলবার এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম এখলাছুর রহমান আশরাফী (৩৭)। তিনি এবি ব্যাংক ছাতক শাখার প্রিন্সিপাল অফিসার। ছাতক থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।