যশোরের চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ছিদ্দিকুর রহমান নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (২৩ জানুয়ারি) চৌগাছা মেয়র বরাবর লিখিত সাক্ষরিত এক পত্রে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্রটি বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) অফিসে জমা দিয়েছেন বলে পৌরসভার অফিস সূত্রে জানা গিয়েছে।
এই ব্যাপারে কাউন্সিলর ছিদ্দিকুর রহমানের কাছে সত্যতা জানতে ফোনে জানতে চাইলে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। সিদ্দিক ৪নং ওয়ার্ডে পারপর দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এই ব্যাপারে মেয়রের কাছে সত্যতা জানার জন্য ফোন করলে তিনি রিসিভ করেননি।
আরও পড়ুন: আমিরাতে অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে লাখ দিরহাম জরিমানা
তবে একটি সূত্র জানিয়েছে আগামী উপজেলা নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে নৌকা মার্কা প্রতীকে নির্বাচন করার আশায় কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন।
ইত্তেফাক/জেডএইচডি
