ফেনীতে খাবার তৈরি কারখানায় আগুন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৮

ফেনীর কাশিমপুরে একটি খাবার তৈরি কারখানায় আগুন লেগেছে।বুধবার দিবাগত রাত ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ফেনী ফায়ারস্টেশনের ডিউটি অফিসার রাকিব সরকার জানান, রাত ১২টার দিকে কাশিমপুরের স্টারলাইন ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফেনী, ফুলগাজী, সোনাগাজী, ছাগলনাইয়াসহ আশপাশের ৯টি স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 

তিনি আরও জানান, আগুন লাগার কারণ জানা যায়নি।ওই কারখানায় বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা হতো। 


ইত্তেফাক/ইউবি