বন্দর উপজেলায় স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি স্বামী সোলেমান পলাতক ছিলেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, বন্দর উপজেলার কদম রসূল কলেজের পাশে ফরিদ আহমেদ মজুমদারের বাড়িতে ভাড়া থাকতেন স্বামী সোলেমান ও স্ত্রী খালেদা আক্তার শান্তনা ওরফে এ্যানি। ২০০৩ সালে প্রেমের পর বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৯ নভেম্বর রাতে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে এ্যানিকে।
আরও পড়ুনঃ কোটালীপাড়ায় বাসচাপায় শিশু নিহত
এরপর বন্দর থানা পুলিশ ঘর থেকে লাশ উদ্ধার করে মামলা হত্যা দায়ের করে। এ মামলার বাদী হন এ্যানি বাবা শহিদুল্লাহ।
ইত্তেফাক/নূহু
