গ্রামটা আমার আগের মতোই থাক—
মাটির উমে ফুটুক শেকড় ফুল
বৃষ্টিফোঁটায় কাদার হুলুস্থুল
কোয়াক কোয়াক ডাহুক পাখির ডাক।
আগের মতোই বাজুক গাঁয়ের গীত
ধান-কাউনের নূপুর বাজুক পায়
কানাবগি দাঁড়িয়ে থাকুক ঠায়
চাই না পাথর, মাটির বিপরীত।
জল থৈথৈ মাছকুমারের ঝাঁক
হাসকুমারের তাথৈ তাথৈ শোর
ঘাসকুমারের কুসুম কুসুম ভোর
হাত দিও না, হাত দিও না
আগের মতোই থাক।
