রূপগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৪

রূপগঞ্জে ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেগম মাহফুজা আক্তার, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহম্মদ মতিয়ুর রহমান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল, ইউপি সদস্য আলম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সেবা পাবে সকল ভোটার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।