মোহাম্মদপুরের জাফরাবাদের রিকশাচালক আবুল কাশেমের ছেলে মাসুদ রানার (১৮) দুইটি কিডনি নষ্ট। চিকিত্সকরা বলেছেন, অতিসত্বর তার শরীরে একটি কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো যাবে না। মাসদু রানার চিকিত্সা ব্যয় বহন করতে গিয়ে তার বাবা নিঃস্ব হয়ে পড়েছেন। চিকিত্সকরা জানিয়েছেন, তার চিকিত্সায় কমপক্ষে ৫ লাখ টাকা প্রয়োজন। এমতাবস্থায় সমাজের দানশীল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা-মাকসুদা, সঞ্চয়ী হিসাব নং-২৭০৬১০১০৮৭৪৩৩, পূবালী ব্যাংক, টাউন হল শাখা, মোহাম্মদপুর। মোবা-০১৩২২-৬৩৩৩৭০।
