ইউপি মেম্বার হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমাকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়িতে মানববন্ধন করা হয়েছে। শাপলা চত্বরে এ মানববন্ধন করে পার্বত্য নাগরিক পরিষদ।  এ সময় বক্তারা বলেন, পাহাড়ে সংঘাত ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের লোকমান হোসেন, মাসুদ রানা প্রমুখ। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদে প্রকল্প কর্মকর্তার (পিআইও) অফিসে রুপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।