নাজিরপুরে যত্রতত্র যানবাহন পার্কিং

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৩

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে যত্রতত্র যানবাহন পার্কিং করা হচ্ছে। এর ফলে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে। জানা যায়, উপজেলার মিনি বাস টার্মিনাল থাকা সত্ত্বে ও সড়কের ওপর লাইন দিয়ে গাড়ি পার্কিং করে রাখা হয়। এতে কালীগঙ্গা নদীর ব্রিজ থেকে উপজেলা পরিষদ পর্যন্ত যানজট লেগেই থাকে। পথচারী নাছিরউদ্দিন জানান, যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, বিষয়টি আমার নজরে পড়েছে। শিগিগরই সমস্যার সমাধান করা হবে।