কাউখালীতে ২ হাজার কেজি জাটকা জব্দ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৩

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে যশোরগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। শুক্রবার সকালে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার নওশের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মীমজল নামের একটি যাত্রীবাহী বাসের বাস্কার থেকে এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।