রায়পুরে অস্ত্রসহ সাত জলদস্যু আটক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৭

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সাত জলদস্যুকে আটক করেছে স্থানীয় কোস্ট গার্ড সদস্যরা। শুক্রবার ভোরে হাজীমারা পুরাম বেড়ির মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি বড় রামদা, একটি চোখা রাকসা, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার পাইপ জব্দ করা হয়েছে। জলদস্যুদের নৌকা তল্লাশি করে এসব ধারালো দেশি অস্ত্র জব্দ করা হয়।

রায়পুর কোস্ট গার্ডের পেটি অফিসার মো. নজরুল ইসলাম বলেন, আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে নদীতে ডাকাতি মামলা রয়েছে। ফের আরো একটি মামলা দিয়ে জব্দ অস্ত্র ও আসামিদের রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।