নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৭

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে একটানা বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয় পেয়েছে। আর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জ্যেষ্ঠ সহসভাপতিসহ তিনটি পদে বিজয়ী হয়েছে। বিজয়ীরা হলেন সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জুনিয়র সহসভাপতি এস এম লুত্ফর রহমান রাব্বানী, সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, নিরীক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রোকুনুজ্জামান খান ও মহিলা সম্পাদিকা দিনাই তাছরীন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সিনিয়র সহসভাপতিসহ তিনটি পদে বিজয়ী হয়েছেন সিনিয়র সহসভাপতি এস এম নাজমুল ইসলাম, পাঠাগার সম্পাদক আক্তার হোসেন এবং আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান।