চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছায় গাছ কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাবু মণ্ডল (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাঝালি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার নিশাত তারান্নুম তনু বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
