প্রাণ আপ’র ক্যাম্পেইনে পূর্ণিমা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ও ব্যবহূত প্লাস্টিক নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের বেভারেজ ব্র্যান্ড ‘প্রাণ আপ’। এই উদ্যোগের সঙ্গে থাকছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।  প্রাণ আপ’র ক্যাম্পেইনের নাম দেয়া হয়েছে ‘ছড়াই ভালোবাসার উষ্ণতা’। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রাণ বেভারেজ লিমিটেড এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান জানান, প্রাণ পণ্যের ব্যবহূত যেকোন বোতল ২৪ জানুয়ারি শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত সারা দেশের আউটলেটে ও ভ্যানে থাকা উইন্টার বুথে জমা রাখলে এর বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হবে। সে অর্থ থেকে কম্বল কিনে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে। অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, আমি চাই সবাই পরিবেশের প্রতি সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়াক।-প্রেস বিজ্ঞপ্তি