মুহম্মদ আনিসুল হক
২৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ১৪ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৪ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: এমিথিস্ট ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
রাজনীতিবিদদের জন্য দিনটি অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বাড়তে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
