গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী ভাওয়াল রাজার অধীন একমাত্র মুসলিম জমিদার মরহুম মেজবাহ উদ্দিন আহম্মেদ খানের (আব্দুমিয়া) জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট সমাজসেবক, ফুলদীবাজার জনতা উচ্চ বিদ্যালয় ও জি এস দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সাংবাদিক মাকসুদেল হোসেন খান মাকসুদের পিতা শিক্ষানুরাগী ডা. মুক্তাজুল হোসেন খানের (রাজা মিয়া) ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে রাজা মিয়া সমাজকল্যাণ ট্রাস্ট ও পরিবারবর্গ দিনব্যাপী কুরআনখানী, কবর জিয়ারত, মিলাদ মাহিফল ও কাঙালিভোজের আয়োজন করেছে। পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উক্ত অনুষ্ঠানে শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য অনুরোধ জানানো হয়েছে।—প্রেসবিজ্ঞপ্তি
