গোয়েন্দা সংস্থার প্রতিনিধি চেয়ে চিঠি বাফুফের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৪

পাতানো খেলা কিংবা স্পট ফিক্সিং নিয়ে প্রিমিয়ার লিগে তদন্ত প্রক্রিয়া চলছে। আরামবাগ এবং ব্রাদার্সের বিপক্ষে অভিযোগের তির। বাফুফে কয়েক দফা চিঠি দিয়ে কিছু তথ্য জানতে চেয়েছিল। সেগুলো হাতে পেয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এরই সঙ্গে একটি কমিটিও গঠন করা হয়েছে।

যেখানে সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের প্রতিনিধি চাওয়া হয়েছে। চেয়ারম্যান করা হয়েছে হুমায়ুন খালিদকে।

পাঁচ সদস্যের মধ্যে অন্য তিন জন হলো—ইন্দু ভূষণ দেব, সরদার মো. শোয়েব, সাবেক দুই ফুটবলার মো. মহসিন এবং খন্দকার রকিবুল ইসলাম। আরামবাগ এবং ব্রাদার্সের জবাব এই কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারা সিদ্ধান্ত নিয়ে বাফুফেকে দিলে সেটি এএফসিতে পাঠানো হবে।

ইত্তেফাক/এমআর