জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক লতিফুল, সচিব জোবায়ের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

এই কমিটিতে দৈনিক সমকালের লতিফুল ইসলাম আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের আহসান জোবায়ের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্য দুই সদস্য হলেন দ্যা ডেইলি ক্যাম্পাসের মো. সাগর হোসেন ও দৈনিক ভোরের কাগজের রকি আহমেদ।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২০ এর কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ইত্তেফাক/কেকে