পাকিস্তান সফরে যাচ্ছেন না টেইলর

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:০৫

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন পাকিস্তান সফরে যাচ্ছেন না  ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের অধিনায়ক  স্টেফানি টেইলর। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আজ জানিয়েছে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এ মাসের শেষ দিকে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে দলের সঙ্গে যাচ্ছেন না অধিনায়ক। আগামী ৩১ জানুয়ারি এবং ১ ও ২ ফেব্রুয়ারি  করাচিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে  ক্যারিবিয়দের। তবে মহিলা ক্রিকেটে সেরা অলরাউন্ডারদের একজন টেইলর  সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিরাপত্তা পরিকল্পনা ও স্বাধীন নিরাপত্তা কমিটির পর্যালোচনার পর পাকিস্তান সফর থেকে টেইলর নাম প্রত্যাহার করে নিয়েছেন।’