রাশেদ আজগর ও রশিদ স্মৃতির জয়লাভ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৬

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে মুজিব জন্ম শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটে রাশেদ আজগর চৌধুরী স্মৃতি সংসদ ও আবদুর রশিদ স্মৃতি সংসদ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় রাশেদ আজগর চৌধুরী স্মৃতি সংসদ ৪ উইকেটে আল্লামা মো. ইকবাল স্মৃতি সংসদকে পরাজিত করে। স্কোর : আল্লামা মো. ইকবাল ২০ ওভারে ১২৬/৯ (ফারদিন ২৬, রায়হান ২২)। রুবেল ২/১৫, ইনজামাম ২/২৫)। রাশেদ আজগর ২০ ওভারে ১৩০/৬ (সাদিকুর ৪৪, আবদুল্লাহ ২৬। মনজুরুল ২/১৪)। দিনের অপর খেলায় রশিদ স্মৃতি সংসদ ৭ উইকেটে রফিক আহমেদ স্মৃতি সংসদকে পরাজিত করে। স্কোর : রফিক আহমেদ ২০ ওভারে ১৩৩/৭ (জুয়েল ৩৭, মনিরুল ৩২। তানভীর ৩/২৪, সালেহ ২/২১)। রশিদ ১৮ ওভারে ১৩৫/৩ আরাফাত ৫৭ অপ., রকিবুল ৫৫ অপ.। তারেক ২/২৫)।