চাটমোহরে কৃষিজমিতে পুকুর খনন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে ফসলি জমিতে অবাধে পুকুর খনন চলছে। খননকৃত পুকুরের মাটি যাচ্ছে ইটভাটায়। উপজেলার অধিকাংশ ইটভাটার লাইসেন্স নেই বলেও জানা গেছে। কৃষকদের বিভিন্নভাবে বুঝিয়ে এ মাটি কিনে নেওয়া হচ্ছে। এদিকে চাটমোহরের ইটভাটাগুলোতে দেদারছে কাঠ পোড়ানো হচ্ছে। ফসলি জমিতে গড়ে উঠেছে ভাটাগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন স্থানীয় জানান, কৃষিজমিতে গড়ে তোলা এসব ইটভাটা পরিবেশের ছাড়পত্র না নিয়েই গড়ে উঠছে। তাছাড়া টপ সয়েল বিক্রি করায় জমির উর্বরতাও কমছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, ‘ফসলি জমিতে পুকুর খননের বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’