সুজানগরে সড়ক দখল করে দোকান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনা-সুজানগর প্রধান সড়কের অধিকাংশ জায়গা দখল করে চলছে ব্যবসা-বাণিজ্য। এতে যানবাহন এবং জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। দেখা গেছে, সড়ক ও জনপথ বিভাগের ঐ সড়কের দুই পাশে সুজানগর পৌর বাজার, দুবলিয়া বাজার ও হাজিরহাটসহ বিভিন্ন বাজার রয়েছে। সুজানগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল হোসেন বলেন, হাটবাজারে জায়গা সংকটের কারণে প্রধান ঐ সড়ক দখল করে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিগিগরই সড়ক থেকে ঐ সব দোকানপাট উচ্ছেদ করা হবে।’